২৭/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
21 C
Dhaka
২৭/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মৌলভীবাজারে নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি ৪ বেস ক্যাম্প উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি নির্বাচনকালীন ৪ বেস ক্যাম্প উদ্বোধন করেছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বিজিবি সরাইল রিজিয়ন পক্ষে শ্রীমঙ্গল সেক্টর বিজিবি’র উদ্যোগে আজ সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। (০২ ফেব্রুয়ারি ২০২৬)দুপুরে কুলাউড়া বেসক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন রিজিওনের পক্ষে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন—৪৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন পাঁচটি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিজিবি ৫২ ব্যাটালিয়ন দুই উপজেলায় আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভোটারদের নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

পড়ুন- জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

দেখুন- আওয়ামী ভোটারদের উদ্দেশে যা বললেন পার্থ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন