১৯/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাল্লাথল সীমান্তে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ৫২ বিজিবি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি দল ।

আজ দুপুরে উপজেলার ছোটলেখা উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্পে এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযানে ২৪ টি পাওয়ারজেল, নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩ টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩ টি ভারতীয় পাইপ গান উদ্ধার করা হয়। এবিষয়ে পরবর্তী আইনি প্রদক্ষেপ চলমান আছে বলে তিনি জানান।

পড়ুন- এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

দেখুন- আওয়ামী ভোটারদের উদ্দেশে যা বললেন পার্থ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন