২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৯ম পে- স্কেলের দাবিতে হিলি রেল-স্টেশনের কর্মচারীদের কর্ম বিরতি

৯ম পে-স্কেল না দিলে ঘুরবে না ট্রেনের চাকা এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলি রেলস্টেশনে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের হিলি শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, দীর্ঘ সময় ধরে ৯ম পে-স্কেলসহ বিভিন্ন দাবি উপেক্ষিত রয়েছে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

একই সংগঠনের হিলি শাখার সভাপতি আব্দুল ওহাব বলেন, রেল কর্মচারীরা দেশের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। অবিলম্বে ৯ম পে-স্কেল কার্যকর না করা হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে রেল কর্মচারীদের কোনো নতুন পে-স্কেল কার্যকর হয়নি। অথচ এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। বেতন অপরিবর্তিত থাকায় কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

পড়ুন- নলছিটিতে যৌথবাহিনীর চেকপোস্ট

দেখুন- নতুন রাজনৈতিক সরকার এলে গতি আসবে ব্যবসা-বাণিজ্যে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন