পলাতক আসামী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে না : শাহ্ ওয়ারেছ আলী মামুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, শুনছি শেখ হাসিনা নাকি ডিসেম্বর মাসে আসবেন। আমরা যেটুকু বুঝি যে, তিনি জনতার রুশের মুখে এই দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিকারগ্রস্ত রেখে তার আত্মীয় স্বজন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই নেত্রী বাংলাদেশে ফেরত আসবে না আসতে পারে না। রাজনীতির ভাষায় পরিষ্কার বলতে চাই, পলাতক আসামী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, ২০২৪ সালের সেই আগস্ট মাসে জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এখন রাজনীতিতে নতুন তকমা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। যারা আজকে মিছিল করছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, হাসিনা আসুক আমরা স্বাগত জানাই। আইনের মুখোমুখি করে তার রায় কার্যকর করে যারা শহীদ হয়েছেন আমরা শহীদের আত্মাকে শান্তি দিতে চাই।

তিনি আরও বলেন, কথা পরিষ্কার ওই শেখ হাসিনা আসার নাটক বানিয়ে সারা বাংলাদেশে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে এখন সন্ত্রাস করে অস্থিতিশীল করার চেষ্টা করবেন এটা বিএনপির নেতাকর্মীরা, সাধারণ জনগণ মেনে নেবে না। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান জানান।

জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি প্রমুখ।

সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীঘাট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জামিনে এসে ফের সক্রিয় শাফায়েত!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন