১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ধানের শীষকে বিজয়ী করার আহবান

আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জামালপুর-১ (সরিষাবাড়ী) আসনে ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম এর সমর্থনে বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে বক্তারা বিগত সরকারের দমন-পীড়নের সমালোচনা করে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী সরিষাবাড়ীর উপজেলায় বিভিন্ন ওয়ার্ডে সাধারন ভো্টারদের সাথে উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। পৌরসভার ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম তাঁর বক্তব্যে মানুষের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘ সময় আমাদের এই অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি।

তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান হাতকে শক্তিশালী করার।”

বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, “ এ এলাকার মানুষ সর্বদাই নির্যাতিত , নিপীড়িত ও হামলা মামলার শিকার হয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে সাধারন ভোটারদের আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বলেন, “এলাকার রাস্তাঘাট, স্কুল ও সার্বিক উন্নয়নের বিএনপির কোনো বিকল্প নেই।”

এই উঠান বৈঠকে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদিন সাহেব , পৌর বিএনপির সভাপতি মোঃ ফয়জুর কবির তালুকদার শাহিন সহ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- টাঙ্গাইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা গ্রেপ্তার ৩ পুথির মালার সূত্র ধরে আসামীদের গ্রেপ্তার

দেখুন- বিএনপির সমাবেশ ঘিরে ফরিদপুরে ব্যাপক প্রস্তুতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন