ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী জয়নাল আবেদীন আব্দু।
সোমবার (১৬ নভেম্বর) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তিনি নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি তাঁদের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জাকারিয়া, সিনিয়র সহসভাপতি শাহ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পড়ুন : সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতের বদলি, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ!
বিজ্ঞাপন


