বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে প্রশাসন কোনো কাজ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সম্প্রতি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কর্মচারীদের আন্দোলন ঘেরাও প্রসঙ্গে তার অবস্থান নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাহিরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দিবো।
কোন চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করবো, না দিলে করবো না কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোন লাভ হবে না।
৯ ঘন্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘন্টা ঘেরাও করলেও কোন লাভ হবে না।
পড়ুন : সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতের বদলি, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ!


