০২/০৩/২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সর্বক্ষেত্রেই ন্যায়বিচার চাই, তার মানে ন্যায়বিচার দেশে নাই। সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে শাস্তি হবে যা, দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী একে অপরাধ করলে তাদের কেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচারই আমরা বাংলাদেশে কায়েম করতে চাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যখন সামরিক বাহিনীতে নাম লিখান, প্রথম দিনেই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন নিজের জীবন দিব কিন্তু দেশের ১ ইঞ্চি মাটি কাওকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু। তাদের সুবিধা তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই উঠে না। যার যেমন অবদান তাকে সেরকম মূল্যায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আমাদের যুবক, যুবতিরা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই। তারা তাদের হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করেছে। আমরা যুবক-যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি। আমরা তোমাদের হাতে অপবাদের ওই বেকার ভাতার তুলে দেব না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। তোমাদের হাতেই এদেশের ভার আমরা তুলে দিতে চাই। পিছনে তাকানোর আর আমাদের সময় নাই।

নারীদেরকে উদ্দেশ্য করে জামায়াতে আমিন বলেন, আপনাদের বহু অবদান তার একটারও প্রতিদান দেওয়ার সক্ষমতা আমাদের নাই। ঋণ পরিশোধ করাও সম্ভব নয়। দুইটি জিনিস আমরা আপনাদের জন্য নিশ্চিত করতে চাই, (১) সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা। (২) আপনাদের সকল নারী ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এখানে কোনো বৈষম্য থাকবে না।

আমের রাজধানী চাপাইনবাবগঞ্জকে নিয়ে জামায়াতের আমীর বললে, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী আর পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করবো। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণাগার করার দরকার সেখানে সংরক্ষণাগার হবে। যেখানে গবেষণাগার দরকার সেখানে গবেষণাগার করে দেওয়া হবে। আম এবং লিচুর প্রসেসিং করে সারা বছর খাওয়ার ব্যবস্থা করা হবে এবং বিশ্বে রপ্তানি করা হবে। এভাবে আমরা বাংলাদেশে এবং বিশ্বে চাঁপাইনবাবগঞ্জকে পৌঁছে দিতে চাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য শেষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এসময় জনসভায় বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ অন্য নেতারা।

পড়ুন- মৌলভীবাজারে আন্ত:সংস্থাগত সমন্বয়ের কর্মকর্তাদের সাথে মেজর জেনারেলের মতবিনিময়

দেখুন- ৩ হাজার কোটি টাকার মালিক ১০ প্রার্থী, কারা তারা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন