২৭/০২/২০২৬, ০:৫৪ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ক্ষমতার দীর্ঘ ইতিহাসেও শান্তি আসেনি, পরিবর্তনের আহ্বান জামায়াত প্রার্থীর

সমাজজীবনে চরম অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, সেবা দেওয়ার মানসিকতার বদলে ক্ষমতার আশায় মানুষ বসে থাকে—এটাই আমাদের বড় সংকট।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা দেশকে শান্তির জনপদে পরিণত করতে পারেনি। বরং ওই শাসনামলে মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে জনসভায় প্রধান অতিথি ছিলেন আতাউর রহমান সরকার।
জামায়াতে ইসলামী দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে গাজীর বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জালাল উদ্দিন। এতে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম খাদেম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিন ও মো. কামাল উদ্দিন।


জনসভায় আতাউর রহমান সরকার স্লোগান তুলে বলেন, ‘সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।’ তিনি বলেন, অতীতে যারা দায়িত্বে ছিল, তারা সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আমরা পেছনে ফিরতে চাই না, আমরা পরিবর্তন চাই—যে পরিবর্তন বাংলাদেশকে বদলে দেবে।
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তরুণদের বেকার ভাতা দিয়ে অসম্মান করতে চাই না। তারা পড়াশোনা করলে চাকরি পাবে, আর না হলে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলবে।’

পড়ুন- গুন্ডা-মাস্তান দিয়ে ভোট দখলের চেষ্টা আর সফল হবে না: মামুনুল হক

দেখুন- নির্বাচনী হালচাল: ভোলা- ৩ আসনের বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমদের সাথে একদিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন