মারা গেছেন উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল শিল্পী সুনীল কর্মকার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এ শিল্পী।
পড়ুন: দক্ষিণাঅঞ্চলের কয়েক জেলায় জামায়াতের নির্বাচনি জনসভা আজ
আর/


