ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে পটুয়াখালী পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (০৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় পুরান বাজার মদন মোহন আখড়াবাড়ী মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় পুরান বাজার মদন মোহন জিউর আখড়াবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্রী শিবু লাল দাস এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র-সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র নেতা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচনী প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, চেম্বার অব কমার্সের সভাপতি মো: কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, নাজিয়া সুলতানা রুমি, শীলা রানী সাহা, কামরুন নাহার ঝর্ণা, পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সহ-সভাপতি এ্যাড. কালাচান সাহা, মহাশ্মশানের সভাপতি সন্তোষ কুমার দাস, পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস।
এসময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, পটুয়াখালী পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক এ্যাড. সঞ্জয় খাসকেল, পুরান বাজার মদন মোহন আখড়াবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত মানষ ভট্রাচার্য, পুরান বাজার মদন মোহন আখড়াবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত বাবু শ্রী সুজয় চক্রবর্তী, বাবু গৌতম কর্মকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন সহ পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন।
পড়ুন- টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু
দেখুন- বিএনপি সরকার গঠন না করলে দেশে আবারও নৈরাজ্যের সৃষ্টি হবে: নুর


