১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সরিষাবাড়িতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলার সকল সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন


৮ ফেব্রুয়ারি সকাল ১১টাই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরিষাবাড়ি শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ তারা বলেন , ২০১৪ সালে যে বৈষম্যমুলক পে-স্কেল ঘোষণা করা হয় তখন থেকে তারা বৈষম্যের শিকার , বর্তমান জীবন ব্যয় বৃদ্ধি হওয়ার ফলে তারা তাদের জীবন যাত্রা পরিচালনা ব্যর্থ হয়ে পড়েছেন , তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না ,
তারা আরো বলেন.. দেশের ১৪ লক্ষ কর্মচারী আজ বৈষম্যের শিকার , তারা অতিদ্রুত তাদের ন্যায় দাবি বাস্তবায়ন করার দাবি জানান।

এছাড়াও তারা ৬ ফেব্রুয়ারি ঢাকায় তাদের অবস্থান কর্মসূচীতে ন্যাক্কারজনক পুলিশ কর্তৃক নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন। এবং তারা এই ন্যাক্কারজনক হামলার সঠিক বিচার দাবি করেন।
যে পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে সে পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তারা তাদের কর্মসূচী পালন করে যাবেন।
এবং অতিদ্রুততার সাথে তাদের পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান ,

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে উপজেলার সকল সরকারি কর্মচারীগন অংশগ্রহণ করে , পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তারা তাদের সকল কর্মসূচি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন