১২/০২/২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বরগুনা জেলার ৬টি উপজেলার ৩১২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪০৫৬ জন আনসার ও ভিডিপি সদস্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ।

তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকে সামনে রেখে এমন প্রস্তুতিতে ভোটারদের মধ্যেও আস্থা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

পড়ুন- নোয়াখালীতে সরকারি জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণ

দেখুন- ভোলা- ৩ আসনে বিএনপির বিপরীতে নেই কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন