বিজ্ঞাপন

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১ নম্বর ফুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন হাবেজ উদ্দিন সরকার কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কলেজের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

বক্তব্যে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিডিসির অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

হাবেজ উদ্দিন সরকার কলেজের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন আজিজুর রহমান আজিজ।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন : স্ত্রী ও দেড় বছরের মেয়েকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন