০৯/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
০৯/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অসুস্থ আমির হামজা‌কে হাসপাতালে দেখ‌তে গে‌লেন বিএন‌পি প্রার্থী

নির্বাচনী প্রচারণায় গি‌য়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য(এম‌পি) প্রার্থী ইসলামি বক্তা আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছি‌লেন।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সা‌ড়ে ১২টার দি‌কে কুষ্টিয়া ২৫০ শয‌্যার জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

প‌রে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে আমির হামজা ছাড়পত্র নি‌য়ে হাসপাতাল ত‌্যাগ ক‌রেন। এর আগে বেলা ৩টার দি‌কে একই আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার তাকে দেখ‌তে হাসপাতা‌লে যান। হাসপাতালের আবাসিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম ব‌লেন,শরী‌রে লবণ ও পা‌নির ঘাট‌তির কারণে আমির হামজা সা‌হেব অসুস্থ হ‌য়ে জ্ঞান হা‌রি‌য়ে‌ছি‌লেন। বেলা সা‌ড়ে ১২টার দি‌কে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এরপর সুস্থ‌বোধ কর‌লে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে ছাড় নি‌য়ে তি‌নি হাসপাতাল ত‌্যাগ করেন। তিনি আশঙ্কা মুক্ত।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান,বেলা ১১টা পর্যন্ত তিনি তার আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

জান‌তে চাইলে বিএন‌পির প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন,অসুস্থতার সংবাদ জানার প‌রে তা‌কে(আমির হামজা) হাসপাতা‌লে দেখ‌তে গি‌য়ে‌ছিলাম। তার শা‌রিরীক অবস্থার খোঁজ-খবর নি‌য়ে‌ছি।

পড়ুন- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা

দেখুন- এসব ভুয়া কার্ডকে জনগণ লালকার্ড দেখাবে: জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন