১১/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবদল নেতা ইব্রাহিম খলিল বহিষ্কার, ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহিদ পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট পৌর শাখার নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে বর্তমান আহ্বায়ককে বহিষ্কার করে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় আনুগত্যের শপথ ভঙ্গ করে নিজেকে জাতির সামনে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উপস্থাপন করায় ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ইব্রাহিম খলিল বহিষ্কৃত হওয়ায় শূন্য পদে দলের বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. সাহিদ পারভেজকে ঘোড়াঘাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই বার্তাটি প্রেরণ করেছেন সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

পড়ুন:ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন