র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, নির্বাচনে কোনো জঙ্গি হামলার শঙ্কা দেখছে না র্যাব, তবুও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রযুক্তিগত সক্ষমতা ও পর্যাপ্ত জনবল রয়েছে। ঝুঁকি তাদেরই আছে, যারা নির্বাচনকে ব্যহত করবে, জাল ভোট দেয়ার চেষ্টা করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে।
এ কে এম শহিদুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল না মেনে বিশৃঙ্খলা ও নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
পড়ুন : রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট


