১১/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাবনায় ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন রকম অস্ত্র সহ গ্রেফতার ৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমানের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বিজ্ঞাপন

বুধবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশী এসএলআর,একটি বিদেশী রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে আটক করে। আটককৃত শাহিনের দেওয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিক কে আটক করে।

একইদিন ডিবি পুলিশের অপর একটি দল আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। এটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হযেছে।

পড়ুন- বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল

দেখুন- প্রচলিত রাজনীতিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন