ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে টাকা ফেরতসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ব্যবস্থা নেয়নি ম্যাজিস্ট্রেট।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে হস্তান্তর করা হয়।
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন ফেসবুক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, জেলা আমিরকে হেনস্তার জন্য মাফ চাইতে হবে প্রশাসনকে। জনগন সকল অপচেষ্টাকে রুখে দিয়ে বিজয় দাঁড়িপাল্লার ইনশাআল্লাহ।
জানা গেছে, বেলাল উদ্দিন ঠাকুরগাঁও পৌর শহরে অবস্থিত সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসা নিয়েছেন। পরে সেখান থেকে পরিবারের কাছে পাঠানো হয় তাকে।
পড়ুন : বরগুনা পৌরসভা কেন্দ্রে রাতেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ


