অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজের ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
বিজ্ঞাপন
পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ বাংলাদেশের মানুষের মুক্তির দিন। আমার জীবনের মহা আনন্দের দিন। আজ আমাদের সব দুঃস্বপ্নের অবসান হয়েছে।’
এ সময় সবাইকে মোবারকবাদ জানান তিনি।
পড়ুন: মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে শাপলা কলির এজেন্ট ঢুকতে বাধা, সেনা হস্তক্ষেপে সমাধান
আর/


