১২/০২/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে এ পর্যন্ত ভোট পড়েছে ৩৮.০৫ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে দুপুর ১২টা পর্যন্ত ২৫৫ কেন্দ্রে ভোট পড়েছে ৩৮.০৫ শতাংশ। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৩৭ শতাংশ ও জয়পুরহাট-২ আসনে ৪০ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কমিশনের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। জেলার ২ টি সংসদীয় আসনে এবার নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। 

সুত্র জানায়, জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ০২প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জয়পুরহাট জেলার ২টি নির্বাচনী আসনে মোট ২৫৫ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০০টি এবং ১৫৫ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অপরদিকে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে জয়পুরহাটে ৭ হাজার ৪৭৭ জন (দেশে ও প্রবাসী মিলিয়ে) ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯৫৭ জন এবং নারী ১ হাজার ৫২০ জন।

অন্যদিকে, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে রয়েছে ১০৪টি ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান মুঠোফোনে জানান, জেলার এখন পর্যন্ত ভোট পড়েছে ৩৮.০৫ শতাংশ। এদিন সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলে জানান তিনি।

পড়ুন: ইন্ডিয়া টুডের নিবন্ধ: জামায়াতের বিস্ময়কর উত্থান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন