১৩/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দলের ‘নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয়’ বলছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দলের ‘নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয়’ বলে আখ্যায়িত করেছে বিএনপি।

আজ (শুক্রবার) বিকেলে গুলশানে বিএনপির অফিসের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি।”

‘‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”

মাহদী আমীন বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, ইনশআল্লাহ ভবিষ্যতের একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন।”

‘‘অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিতামূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবে।”

‘‘আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। সমস্যার সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।”

বিজ্ঞাপন

পড়ুন : মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন