১৪/০২/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১৪/০২/২০২৬, ০:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা ফকিরপাড়া এলাকায় জুমার নামাজের পর মহান রবের দরবারে শুকরিয়া আদায় উপলক্ষে শুকরানা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চিনিতোলা ফকিরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৯০’র দশকের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপি’র সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ দোয়া করা হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার-এর আয়োজনে অনুষ্ঠিত মাহফিলের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। তিনি আশা প্রকাশ করেন, সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মেলান্দহ-মাদারগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে অগ্রণী ভূমিকা রাখবেন, ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবু সাঈদ সবুজ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর, ওয়ার্ড কৃষকদলের সভাপতি বজুল রহমান, কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম ইসলাম বাবু, ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন এবং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ফরিদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ জাকিরুল্লাহ। শেষে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এলাকার শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনায় এ শুকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পড়ুন- নেত্রকোনায় ১ টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ এগিয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন