১৬/০২/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ফলাফলে এমনটা উঠে এসেছে। নির্বাচন অনুষ্ঠানের ৩ দিন দিনের মাথায় এই তথ্য প্রকাশ করলো ইসি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ, খেলাফত মজলিশ শূন্য দশমিক ৭৬ শতাংশ, গণঅধিকার পরিষদ শূন্য দশমিক ৩৩ শতাংশ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শূন্য দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে।

এছাড়াও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শূন্য দশমিক ২৮ শতাংশ, আমজনতার দল শূন্য দশমিক ০১ শতাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ শূন্য দশমিক ০৩ শতাংশ, গণফোরাম শূন্য দশমিক ০১ শতাংশ, গণসংহতি আন্দোলন শূন্য দশমিক ১৪ শতাংশ, জাকের পার্টি শূন্য দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ভোট গণনা শেষে ওইদিন ভোররাত পর্যন্ত বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করে ইসি। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দু’টি আসনের ফলাফল পরে দেয়া হবে। এছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুতে আগেই শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন সরকার গঠন হতে পারে ১৬ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন