ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪( চরফ্যাশন ও মনপুরা) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। মোট ১ লাখ ৭ হাজার ৯১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানাযায়।
এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ২ হাজার ৮ জন। ভোটারদের প্রদত্ত ভোটের হার শতকরা ৬০.৪৮।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশের মতো ভোলা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে স্হানীয় সন্তান চরফ্যাশন ও মনপুরা আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপিসহ বিভিন্ন পেশার মানুষ তাকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নিচ্ছেন।
চরফ্যাশন পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল বলেন,মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইকে চরফ্যাশন ও মনপুরার জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদ যাওয়ার সুযোগ করে দিয়েছেন।
আমাদের প্রত্যাশা তাকে যেন মন্ত্রী করা হয়।
পড়ুন:ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প
দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |
ইম/


