১৮/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও বাজার পরিস্থিতি সহনীয় রাখতে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহাদত হোসেন মাসুদ। এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ।

সভায় রমজান মাসে গরুর মাংস, মাছ, মুরগি, সবজি, চাল, ডাল, মসলা, আদা, রসুন, পেঁয়াজ, ভোজ্যতেল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃত্রিম সংকট সৃষ্টি, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ কিংবা বাজার টিকিটকে অজুহাত করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, বাজারে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি সহ্য করা হবে না। কেউ যদি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে বলেও তিনি জানান।

পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন