বিশিষ্ট রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিক শরিফুজ্জামান চৌধুরী তপনের কাব্যগ্রন্থ ‘নৈঃশব্দ্যের শব্দময়তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি Dining Delight Restaurant & Party Hall-এ এ আয়োজন সম্পন্ন হয়।
এর আগে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর হাতে বইটির একটি কপি তুলে দেন কবি শরিফুজ্জামান চৌধুরী তপন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোস্তফা মহসীন এবং সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক সুশীল সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শরিফুজ্জামান চৌধুরী তপন একজন সাহসী ও দৃঢ়চেতা কবি। তিনি যেমন কবি হিসেবে স্পষ্টভাষী, তেমনি নেতৃত্বেও সমানভাবে বলিষ্ঠ। তাঁর লেখনী ও কণ্ঠস্বর সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।”
কবি শরিফুজ্জামান চৌধুরী তপন তাঁর বক্তব্যে বলেন, “নৈঃশব্দ্যের শব্দময়তা আমার অন্তর্গত অনুভূতি, সময়ের অভিজ্ঞতা ও সমাজবাস্তবতার প্রতিফলন। নীরবতার ভেতরেও যে অসংখ্য শব্দ লুকিয়ে থাকে, সেই অনুচ্চারিত কথাগুলোই এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। পাঠকের ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার শক্তি।” তিনি বইটির প্রকাশনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকাশক অপূর্ব শর্মা; কানাডা থেকে প্রকাশিত দেশেবিদেশে পত্রিকার মালিক ও সম্পাদক নজরুল ইসলাম মিন্টু; এমসি কলেজের শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিন বাবলু; এনায়েত হোসেন চৌধুরী; হাওর রক্ষা আন্দোলনের সংগঠক খসরু চৌধুরী ও শাহীন ইকবাল; প্রবাসী ব্যক্তিত্ব সাইফুল চৌধুরী; ভিপি সোহেল; নজরুল; আতা; জিয়া; সামাদ খান রাজু; নিপু; ফাহিমসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ টি এম মান্নান, সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, বদ্রুজ্জামান সজল, আব্দুল জলিল জামাল, শাকিল রশীদ চৌধুরী, সৌম্য প্রদীপ সজল, আবুল খায়ের ফয়সল, মোহাম্মদ শাহজাহান, এমদাদুল ইসলাম ভুট্টো, এহসান চৌধুরী, মলয় বিশ্বাস, স্বপন কুমার দেব রতন, এয়াহিদ মুরাদ, রফিকুন ইসলাম টিপু, নির্মলেন্দু ভট্টাচার্য পান্না, রেদওয়ান খান, মিসেস মুন্নী চৌধুরী, কমর উদ্দিন কমরু, আব্দুল মন্নান, আরমান আলী, মছব্বির আলী, ময়নুল হক পবন, রুমেল খান, আব্দুল মোহিত, রাসেল, জাকের খান, অলিউর রহমান শিপলু, কদরুল মারুফ ও মিসেস কদরুল, ফরহাদ আহমেদ, ডা. আবু বক্কর মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানের সফল আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিম জার্নালিস্ট, মুক্ত স্কাউট ও রক্তদান ফাউন্ডেশনের সদস্যরা। উল্লেখ্য, সাপ্তাহিক আলোর বাহক পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি শরিফুজ্জামান চৌধুরী তপনের কাব্যগ্রন্থের সার্বিক সাফল্য কামনা করেছেন দ্যা লাইট গ্রুপের চেয়ারম্যান ফজলে আবিদ খান এবং সিইও সৈয়দ তানভির মোজাম্মেল শুভন।
অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন কাব্যগ্রন্থটি নিয়ে উপস্থিত সবার মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে |
ইমি/


