বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌরশহরের পাশা ট্রেনিং সেন্টারে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব) এর আয়োজনে জেলা এডাব সভাপতি অনির্বান মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক সামসুন্নাহার বেগম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক এস এম শাহাজাদা।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্টার মাহাবুবুর রহমান, সাংবাদিক এ্যাড. মোঃ সোহরাব হোসেন, মুফতী সালাউদ্দীন, সঞ্জয় কুমার দাস লিটু, আবদুস সালাম আরিফ , ফিরোজ আলম, এডাবের জেলা সম্পাদক ও শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, আদর্শ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও জেলা এডাবের সদস্য আফরোজা আকবর প্রমুখ।
বাংলাদেশের কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী সংস্থা হিসেবে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব)অন্তভুর্ক্তিমূলক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার রক্ষা, এডভোকেসি , এনজিওদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই প্রচারে মক্রিয় ভুমিকা রয়েছে। এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব) মূলত চারটি সুনির্দিষ্ট ইসু নিয়ে কাজ করে। গণমাধ্যম কর্মীরা এসব উন্নয়ন উদ্যোগ ও সফলতারগুলোর বাস্তবচিত্র গণমানুষের কাজে তুলে ধরে তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নের জন্য আরও কার্যকর পদক্ষেপগ্রহণ করে। গণমাধ্যম কর্মীদের সাথে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব) আজকের আলোচনায় বাংলাদেশে এনজিওদের অবদানএবং গণমাধ্যম কর্মীদের সম্পৃক্ততা ও সহযোগিতা উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করবে।
সভায় সোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব) এর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে |
ইমি/


