১৬/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ পড়ানোর জন্য সিইসিকে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

আখতার আহমেদ বলেন, ‘সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি একটু আগেই আমরা পেয়েছি।’

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। কয়েক দফায় শপথ পাঠ হতে পারে। সে ক্ষেত্রে গ্রুপ ধরে এলে গ্রুপভিত্তিক হবে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় সংসদের সম্ভাব্য উচ্চকক্ষে কোন দল কত আসন পেতে পারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন