বিএনপি ও জামায়াতের পর তৃতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। একইসঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেওয়ায় জামায়াত ও এনসিপির শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে আলোচনার মাধ্যমে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন তারা।
এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


