১৭/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. শরীফ নাফে আস্‌-সাবের

রাষ্ট্রপতি ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আচার্য (চ্যান্সেলর), প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট এর শিক্ষক ড. শরীফ নাফে আস্-সাবেরকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পিআরডি ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি ড. শরীফ নাফে আস্-সাবেরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।

ড. শরীফ নাফে আস্-সাবের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক নেতা, কৌশলবিদ ও সুশাসনবিশেষজ্ঞ। তার কর্মজীবন তিন দশকেরও অধিক সময়জুড়ে বিস্তৃত। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যোগদানের আগে তিনি ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরতছিলেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়)-এর ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম প্রতিষ্ঠা করেন এবং জ্যাঁ মনেঁ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস নেটওয়ার্কের ক্লাস্টার লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মনাশ বিশ্ববিদ্যালয়ে তিনি এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা প্রোগ্রামের পরিচালক ছিলেন। এছাড়া তিনি মোনাস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তাসমানিয়া ও ম্যাসি বিশ্ববিদ্যালয়েও তিনি একাডেমিক নেতৃত্ব প্রদান করেন।

শিক্ষাজীবনে তিনি তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন। 

তার গবেষণার প্রধান ক্ষেত্র সুশাসন, জননীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, নৈতিকতা এবং আন্তর্জাতিক ব্যবসায় কৌশল। তিনি অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুদান লাভ করেছেন এবং একাধিক পিএইচডি গবেষক তত্ত্বাবধান করেছেন। একাডেমিক ক্ষেত্রের বাইরে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থানীয় সরকারপ্রধান সহ নানাবিধ দায়িত্ব পালন করেন। শিক্ষা, গবেষণা ও জনসম্পৃক্ততায় তার অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত।

রাষ্ট্রপতির এই আদেশ এর প্রতি যথাযথ আনুগত্য প্রকাশ এবং শ্রদ্ধা রেখে ড. শরীফ নাফে আস্-সাবের সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ স্টামফোর্ড ইউনিভার্সিটির সব ডিন এবং সব বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।

পড়ুন:মেয়ে রাশাকে নিয়ে বিতর্ক, স্পষ্ট অবস্থানে রাভিনা

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন