আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল জামায়াত ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াত ইসলামীর শহর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল সদর উপজেলার সেক্রেটারি আলমগীর হোসন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শরিফুল ইসলাম, শহরের কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এ দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। এজন্য এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
পড়ুন- আক্কেলপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি ফুল দিয়েও শ্রদ্ধা জানালোনা কেউ


