২২/০২/২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
27.3 C
Dhaka
২২/০২/২০২৬, ১৭:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুর-৩ আসনে পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসি সূত্র এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন।

এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তাই তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এমতাবস্থায়, বগুড়া-৬ আসনটি শূন্য হিসেবে, সেখানে উপনির্বাচনের মাধ্যমে আবারো সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন