সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কোনাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি বাড়ির আঙিনায় রেখে অভিযুক্ত মারুফ বাড়ির একটি শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যায় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।

পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্ব পালন করছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী পদযাত্রায় নির্বাচনী উৎসব

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন