২৪/০২/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুরমার অন্ধকারে ‘সবুজ চালান’ জব্দ, ধরা পড়ল দুই কারবারি

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নদীপথে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে চানপুর বাজার খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী–এর দক্ষিণপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— মোঃ শাহজাহান (৩৮), পিতা: মৃত ফয়েজ উদ্দিন, গ্রাম: হরিপুর, ইউপি সাচনা, থানা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ এবং রানা সর্দার (২৮), পিতা: ফজর উদ্দিন, গ্রাম: লক্ষ্মীপুর, থানা: রায়পুরা, জেলা: নরসিংদী।

‎পুলিশ জানায়, নদীপথে পাচারের উদ্দেশ্যে একটি পুরাতন নৌকায় করে গাঁজাগুলো পরিবহন করা হচ্ছিল। অভিযানে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।এছাড়া একটি পুরাতন নৌকা (আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা) ও একটি পুরাতন ডিজেলচালিত মেশিন (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
‎অভিযান শেষে আটককৃতদের জামালগঞ্জ থানা–এ নেওয়া হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

‎এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নদীপথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
‎অভিযান চলাকালে অজ্ঞাতনামা ফজুলল হক ও ইমরান হোসেন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

দেখুন- জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে যা বললেন মঈন খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন