২৪/০২/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেওয়ানগঞ্জে মৃত গরু জবাইয়ের অভিযোগ: মাংস ফেলে পালাল কসাই, জনস্বাস্থ্যে শঙ্কা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর গ্রামে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত কসাই মাংস ও যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মৌলভীর চর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের টুপকার চর গ্রামের মো. তারা মিয়া দীর্ঘদিন ধরে মৌলভীর চর বাজারে গরুর মাংস বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সোমবার গভীর রাতে একটি মৃত গরু জবাইয়ের প্রস্তুতি নেওয়া হয়। রাত প্রায় দুইটার দিকে এক স্থানীয় ব্যক্তি বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি গরু বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং জবাইয়ের প্রস্তুতি চলছে।
অভিযোগ অনুযায়ী, এ বিষয়ে প্রশ্ন তোলায় অভিযুক্ত কসাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি গোপন রাখার জন্য তাকে ঘুষের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। নিরাপত্তার স্বার্থে তিনি সেখান থেকে সরে যান।
পরদিন সকালে বাজারে ওই মাংস বিক্রির প্রস্তুতির খবর পেয়ে স্থানীয়দের নিয়ে আবার ঘটনাস্থলে গেলে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে কসাই তারা মিয়া ও তার দুই সহযোগী যন্ত্রপাতি ও জবাইকৃত মাংস ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া। স্থানীয়দের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে গরুটি মৃত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা নেয় ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, সকালে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত গরু জবাইয়ের সত্যতা পাওয়া যায়। তবে অভিযুক্ত কসাই ঘটনাস্থল ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন