প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুষ্টিয়া বিএনপির সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন প্রত্যাশা, কর্মসূচি ও প্রস্তুতির নিয়ে সংবাত সম্মেলন করেছে জেলা বি এন পি।শনিবার (২৮ নভেম্বর) বিকেল কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জেলা বি এন পির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, সফরের শুরুতে প্রধানমন্ত্রী চৌড়হাস চৌরাস্তা ঈদগাহ ময়দান সংলগ্ন একটি খালে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।এরপর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরের মূল কর্মসূচি। সেখানে সরকারের চালু করা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরোও জানান, কুষ্টিয়াসহ দেশের ৬৪টি উপজেলায় একযোগে অনলাইনে নিবন্ধিত সুবিধাভোগী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব কর্মসূচি উদ্বোধন করা হবে। স্টেডিয়ামে প্রায় এক হাজার সুবিধাভোগী, কৃষক এবং ইমাম-মুয়াজ্জিন উপস্থিত থাকবেন। তাঁদের মধ্য থেকে প্রতীকীভাবে পাঁচজন করে প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি কার্ড গ্রহণ করবেন।সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সচিবের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা অংশ নেবেন।

কুষ্টিয়ার বিরোধী দলের তিনজন সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তাঁদের মঞ্চে আসন গ্রহণ এবং বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হতে পারে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলার ১১টি ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বলে জানান জাকির হোসেন সরকার। সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিটে মাইকিং, মিছিল ও পোস্টারের মাধ্যমে প্রচারণা চলছে। আগামী ২ তারিখের কর্মসূচিতে স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।এর আগে সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা কালে তারেক রহমান কুষ্টিয়া সফর করলেও তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি বলে জানান জাকির হোসেন সরকার। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাছে জেলার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে।প্রস্তাব গুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী মোহিনী মিল পুনরায় চালুর বিষয়টি। কাগজে-কলমে চালু থাকলেও বর্তমানে যন্ত্রপাতিহীন অবস্থায় বিটিএমসির লিকুইডেশন সেলে রয়েছে প্রতিষ্ঠানটি। মিলটিকে পুনরায় বিটিএমসির আওতায় এনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলার সুতি মিল, রেনউইক যজ্ঞেশ্বর এবং কুমারখালীর তাঁত বোর্ডের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিস সেন্টারসহ বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার দাবি জানানো হয়েছে।কুষ্টিয়া শহরের যানজট নিরসনেও একটি বিশেষ প্রস্তাব তুলে ধরা হয়েছে। শহরের প্রধান সড়ক এনএস রোডে রেলক্রসিংয়ের কারণে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। জমি অধিগ্রহণের জটিলতা এড়াতে বিকল্প বাইপাস নির্মাণের পরিবর্তে শহরের রেললাইনটি এলিভেটেড বা উড়ালপথে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তাঁরা। এতে রেললাইনের নিচে এনএস রোডের সমান্তরালে আরেকটি বিকল্প সড়ক তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন প্রস্তাবকারীরা।

শিক্ষা ও প্রযুক্তি খাতেও রয়েছে নতুন দাবি। পার্শ্ববর্তী পাবনা ও যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও কুষ্টিয়া অঞ্চলে কোনো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই। তাই তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কুষ্টিয়া শহর বা আশপাশে একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ সাংবাদিক সম্মেলনে আরোও উপস্থিত ছিলেজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন এবং জেলা ছাত্রদলের সভাপতি তসলিম নিশাতসহ দলীয় নেতারা।

পড়ুন : দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন