২৫/০২/২০২৬, ২২:০২ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা রাঙ্গামাটি বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সকালে ফুলবাড়ী–দিনাজপুর মহাসড়কের রাঙ্গামাটি বাজার এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার আলাদীপুর এলাকার কফিলউদ্দিনের ছেলে আইনুল সরকার (৫৫) এবং একই উপজেলার বারাইগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে রুমা খাতুন (২৬)। আহত ব্যক্তি ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সকালে ভ্যানটি মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন এবং পরে দুজনের মৃত্যু হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতট ট্রাকটি আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পড়ুন:অর্থাভাবে থমকে যাওয়া স্বপ্নের পাশে আবারো ছাত্রদল নেতা বাসিত

দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন