জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়েছে পথচারীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওভারপাসটি ঘিরে রেখেছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল।

আজ সন্ধ্যা থেকে ওভারপাসে বস্তুটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে ফেলে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পরই বস্তুটি বোমা কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, বস্তুটি ঘিরে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে কৃষিজমি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন