২৬/০২/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিএনপি-এনসিপি তুমুল সংঘর্ষ

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাউসুদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠেছে। এসময় বিএনপি-এনসিপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বিএনপি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর’সহ দু’গ্রুপের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া পরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সংসদ সদস্য হান্নান মাউসুদ অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে ফেরার পথে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। এতে তার কয়েকজন অনুসারী আহত হন। এসময় তিনি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের দাবি, প্রকল্প বাজারে হান্নান মাসউদ উস্কানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করে এবং পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেলে হামলা চালায়। এ সময় স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন