২৭/০২/২০২৬, ০:৪৮ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ার পর থেকেই কে হচ্ছেন এই গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী তা নিয়ে স্থানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলের হাইকমান্ড শেষ পর্যন্ত রেজাউল করিম বাদশাকেই মনোনয়ন দেয়।

কালাম আজাদ বলেন, বগুড়া বিএনপির দুর্গ। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এই উপনির্বাচনেও বগুড়ার মানুষ তাদের প্রিয় প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন।

সাংবিধানিক বিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও একটির বেশি আসন রাখতে পারেন না। ফলে শপথ গ্রহণের আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এ চিঠি দেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশন গত ২৪ ফেব্রুয়ারি এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুর-৩ আসনে পুনঃতফসিল ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে: ইসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন