২৭/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘রক্তে জেতা বর্ণমালা’য় মুখর শহীদ মিনার প্রাঙ্গণ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কারক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে ৩৯তম বর্ণ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়।‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শিশুদের মাঝে মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা ও সচেতনতা জাগ্রত করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের বর্ণমালা লেখা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রঙ ও রেখায় ভাষা শহীদদের নাম নান্দনিকভাবে উপস্থাপন করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল দুঃখী শিশুর জীবনকাহিনি তুলে ধরে মায়ের কাছে চিঠি লেখার আয়োজন। পাশাপাশি অনুষ্ঠিত হয় হাতেখড়ি, শহীদ মিনার প্রাঙ্গণে একুশের আলপনা আঁকা, গান ও কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।


আয়োজকরা জানান, ১৯৮০-এর দশক থেকে নিয়মিতভাবে একুশের চেতনা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দীর্ঘ ৩৯ বছরের ধারাবাহিকতায় এটি এখন একুশের অন্যতম নিয়মিত আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভাষাপ্রেমের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


২০১৮ সাল থেকে এই আয়োজনে যুক্ত হয় নতুন একটি উদ্যোগ, সেটি হচ্ছে নিবেদিত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা প্রদান। এবারও হয়নি ব্যতিক্রম।

কারক নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন অব্যাহত থাকবে।

পড়ুন- পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

দেখুন- দিনাজপুরে জোর করে ট্রাক ড্রাইভারের কাছে চাঁদা দাবির অভিযোগ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন