২৭/০২/২০২৬, ২২:১৭ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আকাশ ছোঁয়া সাফল্য: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজম, গর্বিত জামালপুর

জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজার এলাকার কৃতি সন্তান ক্যাপ্টেন আলী আজম বাংলাদেশের এভিয়েশন খাতে এক নতুন ইতিহাস রচনা করেছেন। তিনি দেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিজ্ঞাপন

আলী আজম প্রিন্সিপাল মোঃ সুরুজ্জামান ও শিক্ষিকা মোসাম্মৎ আসমা খাতুনের সুযোগ্য সন্তান। ২০০৭ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমী থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) অর্জনের মাধ্যমে তাঁর পেশাজীবনের সূচনা। ২০০৮ সালে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ-এ যোগ দেন।

পরবর্তীতে ২০১০ সালে রিজেন্ট এয়ারওয়েজ-এ যুক্ত হয়ে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন এবং ২০১২ সালে প্রথমবারের মতো ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১৪ সালে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এ ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। শুরুতে Q400 উড়োজাহাজ পরিচালনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৭ সালে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে সফলভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেন।

পেশাগত উৎকর্ষতার ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি Airbus A330 উড়োজাহাজে ফার্স্ট অফিসার (সহকারী পাইলট) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২৫ সালের শেষের দিকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে কোম্পানির নীতিমালা অনুযায়ী তিনি বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব লাভ করেন—যা দেশের এভিয়েশন ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৩ ফেব্রুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের এক অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে এই ঐতিহাসিক অর্জনের বিষয়টি প্রকাশ করে।

আলী আজমের এ অসাধারণ সাফল্য শুধু তাঁর পরিবার বা জামালপুরবাসীর জন্য নয়, সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের স্বপ্নবাজ তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পড়ুন- ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাজধানী

দেখুন- প্রথম কর্মদিবসেই মশক নিধনে মাঠে নামলেন গাজীপুর সিটি প্রশাসক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন