২৭/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিতার ওপর পুত্রের হামলায় আহত ৭, ঘরবাড়ি ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত জেরে পিতা-পুত্রের পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় খুনোখুনির মতো সংঘর্ষে।

বিজ্ঞাপন

এ সংঘর্ষে পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩) সহ সাতজন আহত হয়েছেন। এসময় ঘরবাড়ি ও তিনটি মোটরসাইকেলও ভাঙচুর হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা নিয়ে বিরোধের জেরেই পিতা-পুত্রের মধ্যে তর্কের উত্তেজনা চরমে পৌছায়। অভিযোগ রয়েছে, সাইদুর রহমানের শ্বশুরকূলের লোকজন মোটরসাইকেলে করে সাত-আটজনকে নিয়ে গ্রামে ঢুকে পিতা নুর ইসলামের ওপর চড়াও হয়। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। হামলার সময় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর চারজনকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ঘরবাড়ি ও আসবাবপত্র ব্যাপকভাবে নষ্ট হয়। দরজা-জানালা ভেঙে যাওয়ায় নারী ও শিশু সহ গ্রামবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত দর্শনা থানার উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, পিতা-পুত্রের মধ্যে দীর্ঘদিনের কলহ এবং বাকবিতণ্ডার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ছেলের শ্বশুরপক্ষের লোকজন এসে আরও উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- নিষিদ্ধ আ.লীগের অফিস খোলা অশনিসংকেত : জামায়াত

দেখুন- আফগানিস্তানের কাবুল-কান্দাহারে পাকিস্তানের হা-ম-লা, যু\দ্ধ ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন