২৭/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
21 C
Dhaka
২৭/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৫২, ৭১, ৯০ আর ২৪ কে ধারন করে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫২,৭১, ৯০ আর ২৪ কে ধারন করে এগিয়ে যেতে হবে। 

শুক্রবার ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন,  আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন৷ আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবনা৷ মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু করা হচ্ছে। খুব শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। বিমানবন্দর ও  ইপিজেড স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। অল্পদিনে আমরা কাজ শুরু করেছি। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋন সুদসহ মাফ করা হয়েছে। আমরা যা বলেছিলাম তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন,  গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনিমার্নে আমরা এগিয়ে যাচ্ছি। সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। আমরা কখনো হার মানিনি,মানবনা। ৫২, ৭১ আর ২৪ কে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের যাতে শক্তি দেন যাতে জনকল্যাণমুখী একটা রাস্ট্র গঠন করতে পারি৷

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমানে চোরাচালান মালামাল আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন