ফরিদপুরের নগরকান্দায় ব্যক্তি মালিকানা জায়গা দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে ফিরোজ মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নগরকান্দার পৌরসভার নতুন ব্রীজ সংলগ্ন ছাগলদি এলাকায় রাতারাতি দোকান ঘর নির্মান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দোকান ঘর নির্মানে স্থানীয় পৌর স্বে”ছাসেবক দলের আহবায়ক মদত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ নিয়ে ভুক্তভোগী মোঃ ইয়াকুব আলী থানায় অভিযোগ দিয়েছেন।
প্রাপ্ত অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নগরকান্দার মিনার গ্রামের হতদরিদ্র মোঃ ইয়াকুব আলী সরকারের কাছ থেকে কুমার নদীর পাশ^বর্তী ৫২ শতাংশ জায়গা ভূমিহীন হিসাবে ৯৯ বছরের জন্য বস্তোবস্ত নেন। যা সরকারের তরফ থেকে তাকে দলিল মূলে লিখে দেওয়া হয়। পরবর্তীতে কুমার নদীতে ব্রীজ নির্মানের জন্য সরকার ৪ শতাংশ জমি অধিগ্রহন করে। বাকি জমিতে ঘর তুলে বসবাস করছিলেন হতদরিদ্র মোঃ ইয়াকুব আলী। সম্প্রতি, নতুন ব্রীজ সম্পন্ন হবার পর রাস্তার পাশের জমিসহ ইয়াকুব আলীর জমি দখল করে দোকান ঘর নির্মান করছে স্থানীয় প্রভাবশালী ফিরোজ মাতুব্বর। গত ২৭ ফেব্রয়ারি ফিরোজ মাতুব্বর তার দলবল নিয়ে জোরপূবর্ক দোকান ঘর নির্মান করে। এ নিয়ে ইয়াকুব আলী বাঁধা প্রদান করতে গেলে তাকে প্রাননাশের হুমকি দেওয়া হয়। হতদরিদ্র মোঃ ইয়াকুব আলী বলেন, আমার জায়গায় জোরপূর্বক রাতারাতি দোকান ঘর নির্মান করেছে ফিরোজ মাতুব্বর, ফারুক মাতুব্বর,বতু শেখসহ তার সহযোগীরা। আমি আমার জায়গায় দোকান ঘর তৈরীতে বাঁধা দিতে গেলে তারা আমাকে খুন করার হুমকি দিয়ে আমাকে জায়গা থেকে সরিয়ে দেয়। আমি এ নিয়ে কোন কথা বললে তারা আমার পুরো জায়গাটি দখল করে নেবে বলে শাসায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর পরই প্রভাবশালী কয়েক ব্যক্তি সরকারী ও ব্যক্তিগত জায়গায় দোকান ঘর নির্মানের কাজ করে যা”েছ। যা দেখতে দৃষ্টিকটু লাগছে। দলের নাম ব্যবহার করে যারা এসব করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দরকার।
অভিযোগের বিষয়ে ফিরোজ মাতুব্বর বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমি ইয়াকুব আলীর কাছ থেকে জমি কিনে সেখানে দোকান ঘর উত্তোলন করছি। আমি কারো জায়গা দখল করিনি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি বলেন, এ নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দোকান ঘর নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দুইপক্ষকেই তাদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পড়ুন:অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: শেখ রবিউল আলম
দেখুন:শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার
ইমি/


