আজকে আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি, যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে আমরা একটা সমাজে ক্রান্তিলগ্নে বাস করছি, আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই চিন্তা ভাবনাগুলোকে একত্রিত করতে হবে।
তিনি বলেন, সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরী। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়। কিন্তু নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
মির্জা ফখরুল বলেন, আসুন সবাই মিলে বাংলাদেশকে একটা ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
পড়ুন : ধামরাইয়ে বংশী নদী থেকে মাটি উত্তোলন করে বিক্রি, এমপির নাম ভাঙিয়ে ব্যবসা


