০১/০৩/২০২৬, ১৩:২৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হঠাৎ জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতায় গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী। তিনি জানান, অস্ত্রোপচারের আগে ডা. মিতু প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। সংকটময় সময়ে রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন।

তবে অস্ত্রোপচারের পর নতুন করে কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া এবং ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসিসহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে। নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার স্যাচুরেশন কমে যাচ্ছে বলে জানান তার স্বামী।

পড়ুন: বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন