০১/০৩/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কেসিসির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব নিলেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নজরুল ইসলাম মঞ্জু। রবিবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব নেন।

বিজ্ঞাপন

দুপুর ২টা ১৫ মিনিটে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ নতুন প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা সিটি কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কাজ সঠিকভাবে সম্পন্ন করা হবে। কোনো ধরনের কমিশন বাণিজ্য বরদাশত করা হবে না। ঠিকাদাররা মানসম্মত কাজ শেষ করার সঙ্গে সঙ্গেই বিল পাবেন। কোনো সিন্ডিকেট কেসিসির টেন্ডার নিয়ন্ত্রণ করতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নাগরিকদের পরামর্শ নিয়েই সিটি কর্পোরেশনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী নির্বাচন পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন উল্লেখ করে তিনি খুলনাকে ব্যবসা-বাণিজ্যের শহরে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রুত গতিতে সকল কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী বর্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। মশার উৎপাদনস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কোনো বর্জ্য খোলা স্থানে রাখা হবে না; সব বর্জ্য নির্দিষ্ট স্থানে একত্র করে সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে নতুন প্রশাসক বলেন, এখন থেকে সবাইকে মাঠে থেকে নাগরিক সেবায় কাজ করতে হবে। তিনি নিজেও কম ঘুমিয়ে বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নগরবাসীর বিভিন্ন অভিযোগ শোনা ও তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে তিনি বলেন, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ একটি সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে।

পড়ুন- আমিরাতে ১৩০টির বেশি ক্ষেপণাস্ত্র, ২ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

দেখুন- ‘ঠাকুরগাঁও হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হবে’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন