০২/০৩/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সিগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত যুবকের নাম সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তার পিতার নাম মতিন। আহত হয়েছেন মো. সামির (২৪), তার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার মোঃ দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালবেলায় দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়েছে।

পড়ুন: চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমে ‘জিরো এরর’ ঘোষণা ডিসি জাহিদের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন